বিভ্রাট কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট উড্ডয়ন শুরু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে শুরু করেছে।

বুধবার (১১ জানুয়ারি) এফএএ জানিয়েছে, নোটিস টু এয়ার মিশন সিস্টেমে (নোটাম) ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া ফ্লাইট অপারেশন চালু করা হয়েছে। আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের বহু বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন করছে। তবে এখনও কিছু পরিস্থিতি স্বাভাবিকে ফেরানোর কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ফ্লাইটের উড্ডয়নে নিষেধাজ্ঞা দিয়েছিল এফএএ। পরে ৯টা পার হলে তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি সাবেকে ফিরতে শুরু করেছে।

ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। চার হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৭০০টি বাতিল হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সব ফ্লাইট পুনরায় চালু করতে কয়েক ঘন্টা সময় লাগবে।

আরও পড়ুন: আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা

এফএএ ফ্লাইটের ব্যাকলগ মোকাবেলায় একটি গ্রাউন্ড বিলম্ব প্রোগ্রাম বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে। তবে গ্রাউন্ড স্টপ চলাকালীন বিমানগুলিকে ইতোমধ্যেই তাদের গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবহন বিভাগকে বিভ্রাটের তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে ব্যর্থতার কারণ এই সময়ে অজানা। এই বিভ্রাটের পিছনে সাইবার হামলা ছিল কিনা জানতে চাইলে তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, 'আমরা জানি না'।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর