কিশিদার 'জি-৭' সফর: যুক্তরাজ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০২:১৬ পিএম

সাতটি শিল্পোন্নত দেশের জোট 'জি-৭' -এর পাঁচটি দেশ সফরের তৃতীয় যাত্রা বিরতি হিসাবে ব্রিটেনে অবস্থান করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, সপ্তাহব্যাপী সফরের তৃতীয় ধাপে কিশিদা স্থানীয় সময় মঙ্গলবার বিমান পথে লন্ডনে যান। এর আগে তিনি ফ্রান্স ও ইতালি সফর করেছেন এবং পরবর্তীতে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে যাবেন। 

মে মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ শীর্ষ সম্মেলন আয়োজনের আগে কিশিদার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার কিশিদা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাত করেন। এসময় ইউক্রেনের সংঘাত এবং খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ার মত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকায় জি-৭ সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। 

এদিন জাপান এবং যুক্তরাজ্য "অতি গুরুত্বপূর্ণ" একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।  

আরও পড়ুন: বনের দুই বাঘ লোকালয়ে, কয়েক গ্রামে আতঙ্ক

কিশিদা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার টাওয়ার অফ লন্ডনে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে প্রশিক্ষণ এবং অন্যান্য অপারেশনের জন্য দুই দেশের বাহিনী একে অপরের মাটি ব্যবহার করতে পারবে। 

সুনাকের অফিস বুধবারের এ চুক্তিকে "এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি" বলে অভিহিত করেছে।

কিশিদার পরবর্তী যাত্রা বিরতি হবে কানাডা এবং যুক্তরাষ্ট্রে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের মাধ্যমে তার জি-৭ সফর শেষ হবে।


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর