দিনিপ্রোর অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলায় নিহত ৩০

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

ইউক্রেনের দিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার মিসাইল হামলায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ জানুয়ারি) আঞ্চলিক গভর্নরের উপদেষ্টা নাতালিয়া বাবাচেঙ্কো জানান, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত ১২ জনসহ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জনেরও বেশি। 

এছাড়া ৩০ থেকে ৪০ জন এখনও ধ্বংসাবশেষের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হলেও তাদের কেউই জীবিত থাকার আশা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

জরুরী সেবাকর্মীরা জানান, তারা পূর্ব-মধ্য ইউক্রেনের শহরের ৯ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। 

দিনিপ্রোর মেয়র বরিস ফিলাটভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'মানুষকে বাঁচানোর সম্ভাবনা এখন ন্যূনতম। আমি মনে করি মৃতের সংখ্যা কয়েক ডজনের মধ্যে হবে'।

রাশিয়া শনিবার ইউক্রেনে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়াও পূর্বাঞ্চলীয় শহর সোলেদার এবং বাখমুতে যুদ্ধ চলার মধ্যেই রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভসহ সারা দেশে লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তারা। 

গত অক্টোবর থেকে মস্কো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের শক্তি অবকাঠামোতে আঘাত করছে, যার ফলে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে।

রোববারের এক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দিনিপ্রোকে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসাবে উল্লেখ করেনি। 

তবে বিবৃতিতে বলা হয়, সমস্ত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং হামলার লক্ষ্য অর্জিত হয়েছে। 

আরও পড়ুন: কো-পাইলটের স্বামীও প্রাণ হারিয়েছিলেন উড়োজাহাজ দুর্ঘটনায়

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরে যে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল শনিবারের হামলার সময় তার অর্ধেকই ছুড়েছে।

মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেন, 'এটি ইঙ্গিত দেয় যে তাদের এখনও কিছু পরিকল্পনা রয়েছে। আমাদের অবশ্যই বুঝতে হবে যে সেগুলো এখনও ব্যবহার করা যেতে পারে'।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর