ইউক্রেনের পরাজয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে: পোল্যান্ড

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি। 

এসময় তিনি জার্মানি এবং ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদার করার দাবিও জানিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

সোমবার (১৬ জানুয়ারি) বার্লিনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য 'লেপার্ড-টু' ট্যাংক সরবরাহ করতে হবে। 

তিনি যোগ করেন, পোল্যান্ড এবং ফিনল্যান্ড কিয়েভকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন।

পোলিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাবো যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে।

ইউক্রেনের পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে, উল্লখ করে তিনি বলেন, সে কারণে কিয়েভকে সমর্থন দেয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না।

এদিকে রাশিয়ার হুঁশিয়ারি, ইউক্রেন যুদ্ধে ব্রিটেন যদি কিয়েভকে ট্যাংক সরবরাহ করে তাহলে সেগুলোকে 'জ্বালিয়ে' দেয়া হবে। 

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পোল্যান্ড এবং ব্রিটেন নতুন করে ইউক্রেনকে যে উন্নতমানের অস্ত্র দিতে চেয়েছে তাতে যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না, তবে এতে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং ইউক্রেনের জন্য সমস্যা বাড়বে।


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর