রাশিয়ার কৌশলগত পরাজয়ের মার্কিন নীতি বিশ্বে বিপদ বাড়াচ্ছে: রুশ রাষ্ট্রদূত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাশিয়া পরমাণু ক্ষেত্রে বিপজ্জনক এবং বেপরোয়া বাগ্মিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হলে, রাশিয়ার কূটনীতিক বলেন, দেশের রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের কেউ কখনো এমনভাবে কথা বলেননি।

দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনোভের বরাতে জানায়- তিনি বলেছেন, আমরা একটি কাজই করেছি আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে।

রুশ রাষ্ট্রদূত আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, একই সময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছ থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ  দেখেনি।

আরও পড়ুন: 'অতি ধনীরা বিশ্বকে জীবন্ত খেয়ে ফেলছে'

তার মতে, মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর