খাবারের অভাবে স্কুলে যাচ্ছে না শ্রীলঙ্কার শিশুরা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম

খাবারের অভাবে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কার বাচ্চারা। স্কুল থেকেও কর্তৃপক্ষ বলছে, খাবার না থাকলে বাচ্চাদের পাঠানোর দরকার নেই।

জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে দাবি করে, অভূতপূর্ব আর্থিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কার মানুষের চাকরি গেছে, ব্যবসাও দিনকে দিন খারাপ হচ্ছে। খাবার, ওষুধ, জ্বালানি কেনার পয়সা নেই বহু পরিবারের। বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য। তাই বিদেশ থেকে দানাশস্য আমদানি করা যাচ্ছে না।

২০২১ সালে তড়িঘড়ি করে শ্রীলঙ্কার সরকার অর্গানিক কৃষির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাই এই বছর ৪০ থেকে ৫০ শতাংশ ফসল কম হয়েছে। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খাদ্যশস্যের ওপর মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ৯৪ শতাংশের বেশি।

ডয়চে ভেলের খবরের বলা হয়, দেশটির গরিব মানুষ নিয়মমাফিক খাবার পাচ্ছেন না। এদের বেশিরভাগই প্রতিদিনের আয়ের ওপর বেঁচে থাকেন। ফলে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, গতমাসে শ্রীলঙ্কার ৩৬ শতাংশ পরিবার নিয়মিত খাবার পায়নি। গত জুনে ইউনিসেফ জানিয়েছিল, শ্রীলঙ্কার ৫৬ হাজার বাচ্চা অপুষ্টিতে ভুগছে।

খেতে না পাওয়ার জন্য কতজন বাচ্চা স্কুলে যেতে পারছে না, সেই সংখ্যাতত্ত্ব শ্রীলঙ্কার সরকার দেয়নি।

তবে গত জুন মাসে জাতিসংঘের রিপোর্ট বলছে, যে সব স্কুলে খাবার দেয়া হয় না, সেখানে বাচ্চারা যাচ্ছে না।

আরও পড়ুন: রাশিয়ার কৌশলগত পরাজয়ের মার্কিন নীতি বিশ্বে বিপদ বাড়াচ্ছে: রুশ রাষ্ট্রদূত

ইউনিসেফের মুখপাত্র জানান, কিছু এলাকায় স্কুলে বাচ্চাদের যাওয়ার হার কমে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ শতাংশে।

শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব তারা ডি মেল বলেছেন, খাবার পেলেই বাচ্চারা স্কুল যাবে। না হলে গ্রামের দিকে বা যে সব স্কুলে গরিব বাচ্চারা পড়ে, সেখানে তারা খালি পেটে স্কুলে যাবে না।


একাত্তর/আরএ

শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর