ব্রাজিলে দাঙ্গার ঘটনায় সেনাপ্রধান বরখাস্ত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:২২ পিএম

ব্রাজিলের সরকারি ভবনে হামলার ঘটনায় দেশটির সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

রোববার (২২ জানুয়ারি) আলজাজিরা জানিয়েছে, লুলা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেননি। তবে দেশটির সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট বলছে, জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। 

আরুদার স্থলাভিষিক্ত করা হয়েছে জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভাকে, যিনি দক্ষিণ-পূর্ব সামরিক কমান্ডের প্রধান ছিলেন।

শুক্রবার নৌবাহিনীর কমান্ডার মার্কোস সাম্পাইও ওলসেন এবং বিমান বাহিনীর মার্সেলো কানিৎজ দামাসেনোসহ অরুদা লুলার সাথে একটি বৈঠকে যোগ দেন।

প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও মন্টিরো বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দেশটির সশস্ত্র বাহিনী দাঙ্গায় সরাসরি জড়িত ছিল না। তবে জড়িত সব সামরিক কর্মীদের 'নাগরিক হিসাবে জবাব' দিতে হবে।

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা গত ৮ জানুয়ারি রাজধানী ব্রাসিলিয়াতে ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নেওয়া হলো। দাঙ্গাকারীরা রাষ্ট্রপতি নির্বাচনে লুলার কাছে বলসোনারোর পরাজয়কে বাতিল করতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।

দাঙ্গার পরপরই লুলা বলেছিলেন যে তিনি এতে 'সশস্ত্র বাহিনীর লোকদের' জড়িত থাকার সন্দেহ করেছিলেন।

অতিসম্প্রতি এই বামপন্থী ব্রাজিলিয়ান নেতা বলেছেন, তার সরকার কট্টর বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে বের করবে। অস্থিরতার পরে তিনি তার নিরাপত্তা বহর থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়ে দেন। 

আরও পড়ুন: মস্কোর ছাদে ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

দেশটিতে দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিচারক তদন্তে উসকানিদাতা হিসেবে বলসোনারোকে যুক্ত করার অনুমোদন দিয়েছেন।

বলসোনারো, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, প্রেসিডেন্ট থাকাকালীন সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।


একাত্তর/এসজে


ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর