কমলাকে বহনকারী 'এয়ারফোর্স টু'র জরুরি অবতরণ

আপডেট : ০৭ জুন ২০২১, ১০:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী বিমান 'এয়ারফোর্স টু' উড্ডয়নের পর পরই জরুরি অবতরণে বাধ্য হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই জরুরি অবতরণ বলে জানা গেছে। 

জরুরি অবতরণের পর বিমান থেকে নেমে সাংবাদিকদের 'থাম্বস আপ' দেখিয়ে কমলা বলেন, 'আমি ভালো আছি। আমি ভালো আছি।' হালকা রসিকতা করে তিনি বলেন, 'আমাদের একটু প্রার্থনা করতে হলেও আমরা ভালো আছি।' 

কমলার মুখপাত্র সায়মন স্যান্ডার্স জানান, ওয়াশিংটনে জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে উড্ডয়নের পর উড়োজাহাজের একজন ক্রু লক্ষ্য করেন ল্যান্ডিং গিয়ার ঠিকমত ভেতরে ঢোকেনি যা পরবর্তীতে আরও যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে। এটি কোনো তাৎক্ষনিক নিরাপত্তা ঝুঁকি তৈরি না করলেও সতর্কতার স্বার্থে উড়োজাহাজটি পরিত্যক্ত হয় বলেও জানান তিনি। 

রোববার (৬ মে) প্রথম বিদেশ সফরে গুয়াতেমালায় যাচ্ছিলেন কমলা হ্যারিস। সন্ধ্যায়ই গুয়াতেমালায় নিরাপদে পৌঁছেছেন তিনি। স্যান্ডার্স জানান, গন্তব্যে পৌঁছাতে খুব বেশি দেরি হয়নি কমলার।

উড়োজাহাজে থাকা একজন সাংবাদিক জানান, অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার থেকে একটু অস্বাভাবিক শব্দ শোনা গেলেও অবতরণের প্রক্রিয়া স্বাভাবিকই  ছিল।

উল্লেখ্য, এ সপ্তাহে কমলা হ্যারিসের গুয়াতেমালা ও মেক্সিকো সফরের কথা রয়েছে। হোয়াইট হাউসের গলার কাঁটা হয়ে থাকা এ অঞ্চল থেকে অভিবাসন সমস্যা খতিয়ে দেখার কথা রয়েছে তার। 



একাত্তর/জো 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর