ডেনমার্কেও পোড়ানো হলো কোরআন, তুরস্কের নিন্দা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০১:২০ পিএম

সুইডেনের পর এবার ডেনমার্কের কোপেনহেগেনের একটি মসজিদের কাছে এবং তুর্কি দূতাবাসের বাইরে কোরআনের কপি পুড়িয়ে দিয়েছে এক ইসলামবিরোধী কর্মী।

শনিবার (২৮ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাসমুস পালুদান একজন অতি-ডানপন্থী কর্মী যিনি ডেনিশ এবং সুইডিশ উভয় দেশের নাগরিক। গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন পুড়িয়ে ইতোমধ্যেই তুর্কি সরকারের রোষের মুখে রয়েছেন তিনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) তিনি একটি মসজিদ ও কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের সামনে এই প্রতিবাদ প্রদর্শন করেন এবং সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রতি শুক্রবার এই প্রদর্শনী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সুইডেন এবং প্রতিবেশী ফিনল্যান্ড তাদের ঐতিহাসিক জোটনিরপেক্ষ নীতি থেকে সরে গিয়ে ন্যাটোতে যোগ দিতে চাইছে।

তবে তাদের যোগদানের জন্য সব ন্যাটো সদস্যের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হবে, এবং তুরস্ক ইঙ্গিত দিয়েছে যে পালুদানের কর্মকাণ্ডের কারণে এটি সুইডেনের আবেদনে সাড়া দেবে না। 

এর আগেও কুর্দি সশস্ত্র গোষ্ঠী, কর্মী এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে 'সন্ত্রাসী' হিসাবে বিবেচনা করে তাদেরকে দমন করার জন্য দুই দেশকে চাপ দিয়েছিল আঙ্কারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, ডেনিশ রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তুর্কি কর্মকর্তারা 'এই উস্কানিমূলক কাজ যা স্পষ্টভাবে একটি ঘৃণামূলক অপরাধ, তা ঘটতে দেয়ার তীব্র নিন্দা করেছেন'।

'ডেনমার্কের মনোভাব অগ্রহণযোগ্য' বলে রাষ্ট্রদূতকে বলা হয় এবং তুরস্কের অনুমতি প্রত্যাহার করা হবে বলে আশা করা হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে একটি বিবৃতি জারি করে পালুদানকে 'ইসলাম-বিদ্বেষী বুজরুক' বলে অভিহিত করে এবং তাকে এই বিক্ষোভ মঞ্চস্থ করার অনুমতি দেয়ায় নিন্দা জানায়।

আরও পড়ুন: জেরুজালেমে উপাসনালয়ে বন্দুক হামলায় সাতজন নিহত

তারা বলে, 'ইউরোপে বসবাসকারী লাখ লাখ মানুষের সংবেদনশীলতাকে আঘাত করে এমন জঘন্য কাজের প্রতি সহনশীলতা দেখানো শান্তিপূর্ণ সহাবস্থানের অনুশীলনকে হুমকির মুখে ফেলে এবং বর্ণবাদী, জেনোফোবিক এবং মুসলিম বিরোধী আক্রমণকে উস্কে দেয়'। 

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, এই ঘটনাটি তুরস্কের সাথে ডেনমার্কের 'ভাল সম্পর্ক' পরিবর্তন করবে না। কোপেনহেগেন ডেনমার্কের স্বাধীনতা সমুন্নত রাখার আইন সম্পর্কে আঙ্কারার সাথে কথা বলতে চেয়েছিল বলে যোগ করেন তিনি।


একাত্তর/এসজে

গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর