জেরুজালেমে উপাসনালয়ে বন্দুক হামলায় সাতজন নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ইসরায়েলি বসতিতে একটি উপাসনালয়ের কাছে অন্তত সাতজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পশ্চিম তীরে মারাত্মক ইসরায়েলি সামরিক অভিযানের একদিন পর এই ঘটনা ঘটলো। 

শুক্রবারের (২৮ জানুয়ারি) বন্দুক হামলার পর, ম্যাজেন ডেভিড অ্যাডম জরুরী পরিষেবা বলেছে যে তারা ১০ জন আহতের চিকিৎসা করছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনাগগের সামনে একটি গাড়ি এসে থামার পর সেটি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি চালায়। 

সন্দেহভাজন ব্যক্তির আগের কোনও অপরাধের রেকর্ড ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব নেয়নি। 

টিভি ফুটেজে দেখা গেছে সিনাগগের বাইরে রাস্তায় পড়ে থাকা বেশ কয়েকজন ভুক্তভোগীকে জরুরি কর্মীরা দেখাশোনা করছেন।

আগের একটি পুলিশ বিবৃতিতে বলা হয়, 'জেরুজালেমের একটি উপাসনালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে' এবং 'গুলি চালানো সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে [নিহত]'। পুলিশ পরে বলেছে যে সন্দেহভাজন একজন ২১ বছর বয়সী পূর্ব জেরুজালেমের বাসিন্দা।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার একদিন পর এই হামলা হয়। কয়েক ডজন ইসরায়েলি সৈন্য একটি বাড়িতে সন্দেহভাজন যোদ্ধা রয়েছে দাবি করে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। কয়েক ঘণ্টার তীব্র সংঘর্ষে সেখানে একজন বয়স্ক নারীসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হয়। 


একাত্তর/এসজে


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর