পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

পেরুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে বাসটি রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তবর্তী টুম্বেসে যাচ্ছিল। এসময় ওরগানস শহরে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: ইসরাইলিদের হাতে অস্ত্র তুলে দেয়ার পরিকল্পনা নেতানিয়াহুর

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। 

পেরুতে অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন বলে দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন।
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ২০ বছরের তরতাজা এক প্রাণ। সেই খবরটি মায়ের কাছে পৌঁছে দিতে গিয়েই পরিচয় হয়েছিল দু’জনের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর