যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করলেন বলসোনারো

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ছয় মাসের পর্যটক ভিসার আবেদন করেছেন। 

তার আইনজীবীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন বলসোনারো। অভিবাসন কর্মকর্তারা তার ভিসা প্রক্রিয়াকরণের সময়ে যুক্তরাষ্ট্রেই অবস্থানের পরিকল্পনা করছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট।

জানুয়ারি মাসের শুরুতে সর্বশেষ নির্বাচনে পরাজিত প্রার্থী বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের রাজধানীতে তাণ্ডব চালায়। এই ঘটনায় তদন্তের মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেও সহিংসতায় তিনি দায় স্বীকার করেননি।

এক বিবৃতিতে তার আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রে বলেন, সাবেক প্রেসিডেন্ট জনগণের সেবায় নিজের জীবনের ৩৪ বছর উৎসর্গ করেছেন। এখন তিনি কিছু সময় বিশ্রাম নিতে চান।

কূটনীতিক ও রাষ্ট্রপ্রধানদের জন্য মার্কিন এ-১ ভিসায় যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন বলসোনারো। এই ভিসার মেয়াদ ত্রিশ দিন। এ বছর ১ জানুয়ারি নির্বাচনে তাকে পরাজিত করা লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমান তিনি।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের জান্তা

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা। গত ৮ জানুয়ারি একযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস, পার্লামেন্ট ও এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় তারা।


একাত্তর/জো 

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর