ওমান উপসাগরে ফরাসি বাহিনীর হাতে অস্ত্রের চালান আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম

গত জানুয়ারিতে ইরান থেকে ইয়েমেন যাওয়ার পথে ওমান উপসাগরে ফরাসি নৌবাহিনী হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, মেশিনগান এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল জব্দ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি ইরান। তবে অস্ত্রের ছবিগুলো তেহরানের সাথে সংযুক্ত অন্যান্য চালানে আটক করা অস্ত্রের ছবির সাথে সাদৃশ্যপূর্ণ। 

মার্কিন যুক্তরাষ্ট্র বুধবারের (১ ফেব্রুয়ারি) বিবৃতিতে কোন বাহিনী এই অভিযানের নেতৃত্ব দিয়েছে তা নির্দিষ্ট করেনি, শুধু বলেছে যে তারা 'অংশীদার নৌবাহিনীর দ্বারা আটকে' 'সহায়তা' করেছে।

ইউক্রেন যুদ্ধে অস্ত্র দেয়া এবং ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েক মাস ধরে চলা সহিংস ক্র্যাকডাউনের জন্য ইরান ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে রয়েছে। 

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে একটি সামরিক ওয়ার্কশপে সন্দেহভাজন ইসরাইলি ড্রোন হামলার পর আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে।

গত ১৫ জানুয়ারি ওমান উপসাগরে চালানটি বাজেয়াপ্ত করা হয়, যেটি হরমুজ প্রণালী থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরে প্রসারিত হয়েছে।

এই ঘটনা 'ঐতিহাসিকভাবে ইরান থেকে ইয়েমেনে অবৈধভাবে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত রুট বরাবর' ঘটেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

জাতিসংঘের একটি প্রস্তাব ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র হস্তান্তর নিষিদ্ধ করেছে, যারা ২০১৪ সালে দেশটির রাজধানী দখল করে নেয়। ২০১৫ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে যুদ্ধ করছে হুথি বিদ্রোহীরা।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম অভিজাত ফরাসি বিশেষ বাহিনী কর্তৃক অস্ত্র জব্দের বিষয়ে রিপোর্ট করে। পরে কজন আঞ্চলিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরাসিরা অপারেশনটি চালিয়েছিল। 

আরও পড়ুন: ইউক্রেনীয়দের নির্যাতনের কথা স্বীকার সাবেক রুশ কর্মকর্তার

তবে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ফরাসি সেনাবাহিনী। এ ব্যাপারে কোনও প্রশ্নের জবাব দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড ও জাতিসংঘে ইরানের মিশন।

ইরান দীর্ঘদিন ধরে হুথিদের অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে, যদিও পশ্চিমা দেশগুলো, জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং অন্যান্যরা তেহরান থেকে নাইট-ভিশন স্কোপ, রাইফেল এবং ক্ষেপণাস্ত্র আসার কথা জানিয়েছে। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর