পরমাণু হামলায় রাশিয়াকে বাধ্য করছে পশ্চিমারা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১০ পিএম

ইউক্রেনকে এখন পর্যন্ত ৪৮ বিলিয়ন মার্কিন ডলার যুদ্ধ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে অত্যাধুনিক অস্ত্র দেয়ার মাধ্যমে রাশিয়াকে বাধ্য করতে যাচ্ছে পরমাণু অস্ত্র ব্যবহারে। 

যার শিকার হতে পারে ওয়াশিংটনের বন্ধু রাষ্ট্র ইউরোপের নিরপরাধ জনগণই। এমন মন্তব্য করেছেন ভারতের জ্যেষ্ঠ ফ্লাইট অফিসার গ্রুপ ক্যাপ্টেন অজয় শ্রীবাস্তব। 

রাশিয়ার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার হলে বা প্রচলিত অস্ত্রে মস্কোর অস্তিত্বকে হুমকি দিলে সম্ভাব্য সব ধরনের অস্ত্রের ব্যবহার করা হবে। 

পুতিন সতর্ক করেছেন, এটি কোনো ধাপ্পাবাজি নয়। রাশিয়া আক্রান্ত হলে পাল্টা জবাব হবে তাৎক্ষণিক এবং নিখুঁত। যার পরিণতি বহন করতে হবে পশ্চিমাদেরকেই। 

ভারতীয় বিশেষজ্ঞ শ্রীবাস্তব জানান, যুক্তরাষ্ট্র-জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে হয়তো রাশিয়ার ঠিক করে দেয়া চূড়ান্ত সীমা অতিক্রম করতে চলেছে।

রাশিয়া কি প্রতিশোধ হিসাবে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে? এমন প্রশ্নের জবাবে শ্রীবাস্তব মনে করেন, ইউক্রেনকে ব্যাপক সমরাস্ত্র দিয়ে ভুল করছে সব পক্ষ। 

তিনি জানান, অত্যাধুনিক সব অস্ত্র ইউক্রেনকে দেয়ার মাধ্যমে রাশিয়াকে প্রায় কোণঠাসা করে ফেলছে পশ্চিমারা। প্রতিশোধ নেয়া ছাড়া মস্কোর জন্য কোনো সুযোগই বাকি রাখছে না তারা।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহযোগিতা দিয়েছে বিশ্বের স্বঘোষিত শান্তিরক্ষী যুক্তরাষ্ট্র। যার মধ্যে অস্ত্র, সরঞ্জাম ও নিরাপত্তা সহায়তা ২৩ বিলিয়ন। 

সরাসরি আর্থিক ও মানবিক সহায়তা ২৫ বিলিয়ন। যুক্তরাষ্ট্রসহ অন্তত ৪০টি রাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্র হালকা অস্ত্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল, বিস্ফোরণ, নজরদারির ড্রোন, মনুষ্যবিহীন বিমান, কামান, ট্যাংক, সাঁজোয়া যান, সামরিক ট্রাক, স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল, বিভিন্ন ধরনের রাডার, যোগাযোগের অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি দিয়েছে ইউক্রেনকে।

যদিও যুক্তরাষ্ট্রের দাবি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কাজ করছে তারা। অথচ বিশ্বের একমাত্র পারমাণবিক অপরাধী যুক্তরাষ্ট্র এখন রাশিয়াকে সেই অপরাধে জড়াতে বাধ্য করছে। 

পুতিন জানান, আট দশক পর আবারও জার্মান ট্যাংকের হুমকিতে রাশিয়া। পশ্চিমের নতুন নতুন অস্ত্রের জবাবে মস্কো নিজেদের শক্তিশালী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করবে।

অজয় বলেন, বিশ্ব কূটনীতির নজিরবিহীন উদাহরণ যে, স্বঘোষিত পারমাণবিক অপরাধী যুক্তরাষ্ট্র চক্রান্ত করে তার হাজার হাজার মাইল দূরের বন্ধু দেশের নিরপরাধ মানুষকে হিরোশিমা ও নাগাসাকির মতো নির্মম ভাগ্য বরণে রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য করছে।



মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর