দেড়’শ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে কিশোরী উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ এএম

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে কুডি নামের এক ১২ বছর বয়সী কিশোরীকে ১৪৭ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে। 

তাকে উদ্ধারের পর উদ্ধারকারীরা কুডিকে বলেন, 'তুমি একটা অলৌকিক বিষয়।''

এর আগে উদ্ধারকারীরা দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় শহরের ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে। 

এদিকে গত সোমবারের ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের মধ্যে বেশি বিপর্যস্ত তুরস্কে মারা গেছেন ২৪ হাজার ৬১৭ জন। আর সিরিয়ায় সাড়ে চার হাজার। 

তীব্র ঠান্ডাসহ নানা প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। 

এখনো অনেককেই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে।  


একাত্তর/এআর

আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
ভারতের উত্তরপূর্ব দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে।
প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের ১৭ নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌ বাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার ৩৫ জলদস্যু।
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর