দিল্লিতে চারতলা ভবনে ধসে নিহত দুই, শিশুসহ উদ্ধার আট

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

ভারতের উত্তরপূর্ব দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। আহমেদ নামে ১৪ মাস বয়সী একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে ১০ জনের একটি পরিবার থাকতো। পুলিশ জানিয়েছে, কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি। এনডিটিভি। একাধিক দল উদ্ধারকাজ করছে।

স্থানীয়রা আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখন পর্যন্ত কতজন আটকে আছেন সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে, ১০ জনের পরিবারের বিষয়ে নিশ্চিত করেছেন তারা। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে সাহায্য করছেন।

আসমা নামে এক প্রত্যক্ষদর্শী পিটিআইকে বলেন, সকাল ৭টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনি এবং চারদিকে ধুলাবালি ছড়িয়ে পড়ে। নিচে নেমে দেখি প্রতিবেশীর বাড়িটি ধসে পড়েছে। জানি না ঠিক কতজন আটকে আছেন, তবে ওই বাড়িতে একটি দশজনের পরিবার বাস করতো এবং এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে, এপ্রিলে দিল্লিতে আরেকটি চারতলা ভবন ধসে পড়ে। সে ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছিলেন।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী প্লাবনের ভয়াবহতা আর একের পর এক অবকাঠামো ধসে পড়ার ভিডিও পুরো বিশ্বকে শিউরে তুলেছে। চোখের পলকে বিশাল সব ভবন নদীর তোড়ে ভেঙে পড়া, শহর ভেসে যাওয়া আর শত শত মানুষের মৃত্যুতে...
মৃত্যুর উপত্যকাতেও অলৌকিক ঘটনা ঘটে! প্রলয়ঙ্করী বন্যায় ভেসে যাওয়া নেপালের ধ্বংসস্তূপ থেকে ঠিক যেন এক টুকরো অলৌকিক ছিনিয়ে আনলেন উদ্ধারকারীরা। বন্যায় লন্ডভন্ড রসুয়া জেলায় কাদা আর পাথরের থকথকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর