যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন নিহত, পাঁচজন আহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাস পুলিশের অস্থায়ী উপ-প্রধান ক্রিস রজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় সময় সোমবার রাত ৮টার পরপরই মিশিগান স্টেট ইউনিভার্সিটির একটি ভবনের ভেতরে বেপরোয়া গুলি চালায়।

তারপর বন্দুকধারী পায়ে হেঁটে পার্শ্ববর্তী একটি ভবনে যায়। সেখানেও সে আরো গুলি চালায়।

টুইটারে দেয়া এক বিবৃতিতে মিশিগান ইউনিভার্সিটি পুলিশ জানায়, এ হামলায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এতে পাঁচজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

image


রজম্যান সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, লোকটির গায়ের রং কালো এবং খাটো। সে লাল জুতা ও ডেনিমের জ্যাকেট পরা। তার মাথায় রয়েছে বেজবল ক্যাপ। বন্দুক হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়।

কর্মকর্তারা জানান, ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম পরবর্তী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০, আহত ৬৮

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেক বেড়ে যাওয়ার অংশ হিসেবে দেশটির বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা উদ্বেগজনকভাবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়াস্ত্রের বিস্তার বেড়েছে।


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর