তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ৪৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কে ৩৮ হাজার ৪৪ জন এবং সিরিয়ায় আরও ৫ হাজার ৪০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। 

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এ পরিস্থিতিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ এক বিলিয়ন ডলারের অর্থ সহায়তার আবেদন করেছে। 

এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, গত ১০০ বছরের মধ্যে ১০টি প্রাণঘাতী ভূমিকম্পের একটি তুরস্ক-সিরিয়ার এই ভূমিকম্প। 

এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। চলছে উদ্ধার অভিযান। ভূমিকম্পের এগারো দিন পর তুর্কি উদ্ধারকারীরা ১৭ বছর ও ২০ বছর বয়সী দুই নারীকে ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করেছে। পাশপাশি উদ্ধার হয়েছে অসংখ্য কুকুর-বিড়াল।  

তবে সময় যতো এগোচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার আশা অনেকাংশে ম্লান হয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনেকেই মারাত্মক জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছেন। তারা খাবার, পানি এবং টয়লেট ছাড়াই ঠান্ডায় হিমায়িত অবস্থায় রয়েছেন, এতে রোগব্যাধি ছড়িয়ে আরও বিপর্যয়ের আশংকা বাড়ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিলের আহ্বান জানিয়ে বলেছেন, এখন অনেক কিছুর প্রয়োজন, মানুষ ভুগছে এবং সময় নষ্ট করার অবকাশ নেই।

তিনি বলেন, সহযোগিতার আহবানের অর্থে ৫২ লাখ মানুষকে তিন মাসের জন্য মানবিক ত্রাণ সরবরাহ দেয়া হবে।

তিনি যোগ করেন, এই অর্থ খাদ্য নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, পানি এবং আশ্রয়ের ক্ষেত্রে ‘সহায়তা সংস্থাগুলোকে দ্রুত গুরুত্বপূর্ণ সহায়তা বৃদ্ধির সুযোগ করে দেবে’।

তিনি আরও বলেন, আমাদের সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়ায় আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সহায়তা প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ অর্থায়ন করার আহ্বান জানাচ্ছি।

বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর মধ্যে তুরস্কের একটি জনবহুল এলাকায় এই ভূমিকম্প এমন সময়ে আঘাত করলো, যখন অনেকেই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসব বাড়িঘর শক্তিশালী ভূকম্পন প্রতিরোধ করার মতো করে তৈরি করা হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। 

ভূমিকম্পের পরপরই অনেক অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখ লাখ ভবন। 

বৃহস্পতিবার রেড ক্রস তার জরুরি তহবিল তিনগুণ বাড়িয়ে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার আহবান জানিয়েছে। 

অন্যদিকে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশ সাধ্যমতো ত্রাণ ও সাহায্য নিয়ে ছুটছে তুরস্ক-সিরিয়ায়।

একাত্তর/আরবিএস  
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর