মিসিসিপিতে বন্দুক হামলায় ছয়জন নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মিসিসিপির টেইট কাউন্টিতে আরকাবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আরকাবুতলা এলাকার বেশ কয়েকটি স্থানে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত তিন ব্যক্তিকে দুইটি বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে দোকান থেকে, একজনকে গাড়ি থেকে ও রাস্তা থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে ঢুকে একজনকে গুলি করে হত্যা করে। পরে পাশে একটি বাড়িতে গিয়ে এক নারীকে গুলি করে হত্যা করে। ওই সময় নারীর স্বামীও আহত হন। তবে তার গায়ে গুলি লেগেছে কি না, তা জানা যায়নি।

তিনি আরও জানান, টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) আরকাবুলতা ড্যাম রোডে গাড়ির ভেতর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর আরও চারজনের মরদেহের উদ্ধার করেন কাউন্টির ডেপুটিরা। আরকাবুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইজনের ও রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গর্ভনিরোধক বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল তালেবান

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি লম্বা একটি বন্দুক নিয়ে ছদ্মবেশে ছিলেন।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর