তপ্ত মরুভূমিতে জলাভাবে মা পরিত্যক্ত শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২১, ০৬:২৮ পিএম

প্রচণ্ড রোদের মধ্যে পানির অভাবে রাজস্থানের মরুভূমিতে হিট স্ট্রোকে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জালোর জেলার রানিওয়াড়ায়। খবর ডয়েচে ভেলে। 

দশ কিলোমিটার মরুপথ পেরিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক বৃদ্ধা। সঙ্গে ছিল পাঁচ বছরের নাতনি। দীর্ঘ এ পথ পারি দেবার সময় তাদের সাথে ছিল না কোন খাবার পানি। 

রাজস্থানের মরুভূমিতে কোন গাছ না থাকার কারণে স্বাভাবিকভাবেই নেই কোন ছায়া। আর পানির কথা তো বলাই বাহুল্য। এমন পরিবেশে পথ চলতে চলতে একপর্যায়ে বৃদ্ধা ও তার নাতনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন বালিতে।  

বিকেলে এক উট চালক অজ্ঞান তাদের দেখতে পান। এরপর একে একে সেখানে হাজির হয় পার্শ্ববর্তী গ্রামবাসী ও স্থানীয় পুলিশ। একপর্যায়ে পুলিশের প্রচেষ্টায় চিকিৎসকও এসে পৌঁছান তাদের পাশে। 

চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। বৃদ্ধাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও আপাতত বৃদ্ধা প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে চিকিৎসক। 

বৃদ্ধা ও নাতনি দুই জনই হিট স্ট্রোকের শিকার হয়েছিল বলে মনে করছে চিকিৎসক। 

এদিকে পুলিশ জানিয়েছে, তারা ছিল অত্যন্ত গরীব। বছর দুয়েক আগে শিশুটির মা আরেকটি বিয়ে করে চলে গেছেন। সে সময় থেকে বৃদ্ধার সঙ্গেই থাকত শিশুটি। 

ধারণা করা হচ্ছে, বৃদ্ধা মানসিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কয়েক মাস ধরে নিজের জন্য বরাদ্দ রেশনও তোলেননি তিনি। ছোট্ট নাতনিকে নিয়ে কোনক্রমে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাতো তার। স্থানীয় বাসিন্দারাও তাদের মাঝেমধ্যে খাবার দিতেন।  

বিরান মরুভূমিতে পাশাপাশি নিথর পড়ে আছে দুইটি শরীর। একজন বৃদ্ধা, একটি শিশু। মর্মান্তিক এই দৃশ্য সাড়া ফেলেছে সমাজিক মাধ্যমে। দুঃখপ্রকাশ আর এক অস্ফুট আর্তনাদে তারা প্রকাশ করছে নিজেদের শোক। 

তবে হৃদয় বিদারক এ ঘটনায় থেমে নেই রাজনীতিও। কংগ্রেসশাসিত রাজ্যটিতে অশোক গেহলট সরকার পানি সরবরাহ প্রকল্পের অর্থ কেন খরচ করছে না সে প্রশ্ন তুলেছেন বিজেপির কেন্দ্রীয় একাধিক মন্ত্রী। 

image


একাত্তর/আরএইচ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর