তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ এএম

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এছাড়াও ঝড়ের কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক স্কুল।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তুষারঝড়। সঙ্গে আছে তুষারপাত আর বৃষ্টি। 

সবচেয়ে ভয়াবহ অবস্থা ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের। সেখানকার ও’হারে বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। শিকাগো ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতিল কিংবা শিডিউল বিপর্যয় হয়েছে কয়েক হাজার ফ্লাইটের। এতে স্থানীয়দের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। 

মিনেসোটা ও এর আশপাশের অঙ্গরাজ্যেও আঘাত হেনেছে তুষারঝড়। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা এবং কলোরাডো অঙ্গরাজ্যের শতাধিক স্কুল। ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আবহাওয়ার পূর্বাভাসেও পাওয়া যাচ্ছে না কোন সুসংবাদ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে।


একাত্তর/এআর

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর