পরমাণু অস্ত্র চুক্তি স্থগিত করা রাশিয়ার ‘বড় ভুল’: বাইডেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের সাথে এক যুগ আগে করা ‘নিউ স্টার্ট’ অস্ত্র চুক্তি স্থগিত করার রুশ সিদ্ধান্তকে ‘বড় ধরণের ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মস্কোতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

২০১০ সালে করা ঐ চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশেরই পরমাণু অস্ত্র তৈরিতে বাধ্যবাধকতা রয়েছে এবং এক দেশকে অন্য দেশের অস্ত্র পর্যবেক্ষণের ক্ষমতা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পোল্যান্ডে ন্যাটোর গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য দেশের সাথে বৈঠকের সময় এই মন্তব্য করেন বাইডেন।

‘বুখারেস্ট নাইন’ হিসেবে পরিচিত পূর্ব ইউরোপের কয়েকটি দেশের জোটের সাথে এই বৈঠকে সদস্য দেশগুলো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়। পরমাণু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত রুশ পার্লামেন্টের দুই কক্ষই বুধবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানায় যে ‘নিউ স্টার্ট চুক্তি’র অধীনে থাকা নিষেধাজ্ঞা ‘দায়িত্বশীলতার সাথে’ মেনে চলবে মস্কো।

এই বিষয়ে রাশিয়ার সংসদের নিম্ন কক্ষকে এক সিনিয়র সেনা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র অর্থাৎ ক্ষেপণাস্ত্র এবং স্ট্র্যাটেজিক বোমারু বিমান সরবরাহের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলবে।

নিউ স্টার্ট চুক্তি কী?

দুই হাজার দশ সালে তৎকালীন দুই প্রেসিডেন্ট, বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ এই ‘নিউ স্টার্ট’ চুক্তি স্বাক্ষর করেন। দুই দেশ যাতে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছিল।

চুক্তি অনুযায়ী, দুই পক্ষই ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্রের উৎপাদন সীমিত রাখবে এবং এক দেশ অন্য দেশের পারমাণবিক অস্ত্র কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে।

এই চুক্তি ২০১১ সালে বাস্তবায়িত হয় এবং দশ বছর পরে এটি নবায়ন করা হয়। কোভিড সংক্রমণ চলাকালে অস্ত্র পর্যবেক্ষণ কার্যক্রম ব্যাহত হয়।

আমেরিকা ও রাশিয়ার কাছে পৃথিবীর প্রায় সব পারমাণবিক অস্ত্র রয়েছে।

রাশিয়া এর আগে জানিয়েছে, তারা চুক্তি অব্যাহত রাখতে চায়। যদিও ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময় দুই পক্ষের বক্তব্যই ছিলো আগ্রাসী।

‘বুখারেস্ট নাইনে’র সদস্য দেশগুলোর সাথে বৈঠকের সময় বাইডেন মন্তব্য করেছেন যে নিউ স্টার্ট চুক্তি স্থগিত করা রাশিয়ার ‘বড় ভুল।’

পাশাপাশি, ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়টিতেও জোর দিয়েছেন তিনি।

তিনি বলেন, অনুচ্ছেদ ৫ যুক্তরাষ্ট্রের একটি পবিত্র প্রতিশ্রুতি। আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করবো।

ওই অনুচ্ছেদে আরো বলা হয়েছে, ন্যাটোর যে কোনো সদস্য রাষ্ট্রের প্রতি আক্রমণকে সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং এই আক্রমণের বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নেয়া হবে।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে উপস্থিত সদস্যরা জানায় যে তাদের সীমানার ভেতরে ন্যাটোর সেনা উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

রাশিয়া বলছে ন্যাটো তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে।

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে মস্কোর এক র‍্যালিতে ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন, ইউক্রেনে রাশিয়া ‘ঐতিহাসিকভাবে নিজেদের’ ভূখণ্ড পুনরধিকার করার জন্য লড়াই করছে।

আরও পড়ুন: সমর্থন দিলেও ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে না ইতালি

এর আগে তিনি মস্কোতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র সাথে দেখা করেন এবং বেইজিংয়ের সহযোগিতা ‘আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক করতে খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন।

ওয়াং জানান মস্কোর সাথে জোট শক্তিশালী করতে চীন প্রস্তুত এবং অন্য দেশের চাপে তাদের সম্পর্ক প্রভাবিত হবে না।


একাত্তর/আরএ

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর