হঠাৎ ইউক্রেন সফরে স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

হঠাৎ ইউক্রেন সফরে গেলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তিনি কিয়েভে পৌঁছান। খবর: সিএনএন। 

রাশিয়ার আগ্রাসনের প্রথম বর্ষপূর্তির আগে ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশে তিনি এই ঝটিকা সফর করছেন।

পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। তিনি ইউক্রেনের সংসদে ভাষণও দেবেন। এরপর জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন। 

কিয়েভের কাছের দুইটি শহর বুচা ও ইরপিন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া তিনি একটি যুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এর আগে, গত সোমবার হঠাৎ ইউক্রেন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে পৌঁছে তিনি ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় আদানির ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকী। এদিন দক্ষিণ আফ্রিকায় চীনের সঙ্গে সামরিক মহড়া শুরু করবে রাশিয়া। এজন্য ইতোমধ্যে হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত একটি দ্রুতগামী রণতরী পাঠিয়েছে দেশটি।


একাত্তর/জো

ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি উপায় খুঁজে বের করার জন্য বিশ্বের অবশ্যই চীনের কথা শোনা উচিত বলে মন্তব্য করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী সপ্তাহে বেইজিং সফরের প্রাক্কালে শুক্রবার...
যুদ্ধ কবলিত ইউক্রেন সফরের কথা বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শুক্রবার (৬ জানুয়ারি) এক ফোনালাপে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একথা জানিয়েছেন তিনি। জাপানি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর