ইউক্রেন সফর বিবেচনা করছেন জাপানি প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম

যুদ্ধ কবলিত ইউক্রেন সফরের কথা বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

শুক্রবার (৬ জানুয়ারি) এক ফোনালাপে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একথা জানিয়েছেন তিনি। 

জাপানি প্রধানমন্ত্রী বলেন, এই সফর নির্ভর করছে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের ওপর। কিছু এখনও চূড়ান্ত হয়নি। খবর: আলজাজিরা।

জানা গেছে, ফোনালাপে জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি জাপানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিশিদা।

কিশিদা বলেন, রাশিয়ার চলমান আগ্রাসনের দৃঢ় নিন্দা জানিয়েছি। সর্বোচ্চ সহযোগিতা প্রদানের কথা তুলে ধরেছি। শীতে ইউক্রেনীয়দের জীবন রক্ষায় সহযোগিতা করবে জাপান।

প্রধান মন্ত্রিসভা সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনে জাপানি দূতাবাসের মাধ্যমে কিশিদাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন: বেলারুশে আবারো বিপুল রুশ সেনা ও সমরাস্ত্র সমাবেশ

কিয়েভ সফরের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কিশিদা বলেন, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির নিরিখে কিয়েভ সফরের কথা বিবেচনা করা হবে।


একাত্তর/জো

সভাপতি পদের জন্য ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। বিজয়ী প্রার্থীই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। 
জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্টের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে...
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোক বোমা’ হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার পর তাকে অক্ষত অবস্থায় সরিয়ে নেয়া হয়েছে। শনিবার ওয়াকায়ামা শহরে একটি অনুষ্ঠানে তার ওপর এ হামলার ঘটনা ঘটে...
হঠাৎ ইউক্রেন সফরে গেলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তিনি কিয়েভে পৌঁছান। খবর: সিএনএন। রাশিয়ার আগ্রাসনের প্রথম বর্ষপূর্তির আগে ইউক্রেনের প্রতি সমর্থন...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর