নেপালের ক্ষমতাসীন জোটে ভাঙন, সরে দাঁড়াল শরিকরা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ পিএম

চার মন্ত্রীর পদত্যাগের দুইদিনের মাথায় সরকার থেকে অন্যতম শরিক দলের সরে দাঁড়ানোর ঘোষণায় ভাঙন দেখা দিয়েছে নেপালের ক্ষমতাসীন জোট সরকারে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সরকার থেকে সরে দাঁড়ানোর দেয় জোটের অন্যতম শরিক দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল পার্টি। খবর: এনডিটিভি।

এক মাস ধরেই নেপালের রাজনীতিতে টালমাটাল অবস্থা চলছে। সব শেষ ওলির এই ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ডের নেতৃত্বাধীন সরকার আরও চাপে পড়লো। 

সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের আগে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী, সিপিএন-ইউএমএল) শীর্ষ নেতাদের বৈঠক হয়। এরপরই রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের কথা উল্লেখ করে সরকারের ওপর সমর্থন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

ইউএমএলের ভাইস চেয়ারম্যান বিষ্ণু পাউডেল জানান, নেপালের প্রধানমন্ত্রীর ভিন্ন ধারায় কাজ শুরু এবং রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের কারণে সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী পাঁচদিনের সিবিআই রিমান্ডে

সম্প্রতি, বিরোধী দল নেপালি কংগ্রেসের শীর্ষ মাওবাদী নেতা রাম চন্দ্র পাউডেলকে রাষ্ট্রপতি পদের জন্য সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী প্রচণ্ড। এটি জানানোর পরই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। এর জেরেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাবেক প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন জোট। আগামী ৯ মার্চ নেপালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।


একাত্তর/জো

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর