পাকিস্তানের দুই প্রদেশে ৯০ দিনের মধ্যে ভোটের রায়

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৯:০৪ পিএম

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখওয়া প্রাদেশিক পরিষদের নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

বুধবার (১ মার্চ) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের নেতৃত্বে দেশটির শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ ৩-২ ব্যবধানে বিভক্ত এই রায় দেয়। খবর: ডন। 

এ রায়কে স্বাগত জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। তারা একে সংবিধানের বিজয় বলে অভিহিত করেছে। 

এর আগে, সোম ও মঙ্গলবার টানা দু’দিন এই বিষয়ের ওপর শুনানি হয় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চে। রায়ে ৩-২ ব্যবধানে সিদ্ধান্ত নেন বেঞ্চ। ফলে বিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবিই দেশটির শীর্ষ আদালতে টিকে থাকল।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ ছিল পিটিআইয়ের হাতে। তবে চলতি বছরের জানুয়ারিতে আগাম জাতীয় নির্বাচনের দাবি জোরদার করতে প্রাদেশিক গভর্নরদের ওই দুটি অ্যাসেমব্লি ভেঙে দিতে বলেন ইমরান।

পাকিস্তান ঐতিহ্যগতভাবে প্রাদেশিক ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করে থাকে। আর পরবর্তী জাতীয় নির্বাচন চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই আগাম নির্বাচনের দাবি জোরালো করতে জানুয়ারিতে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদ ভেঙে দেন ইমরান খান। 

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন হতে হবে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রীলঙ্কায় শ্রমিক ধর্মঘট

এর আগে, প্রেসিডেন্ট আরিফ আলভি আগামী ৯ এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশনায় সেই তারিখ টিকবে বলে মনে হচ্ছে না। কারণ, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে তাকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলা হয়েছে। 


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর