করোনা: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:০২ এএম

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন আরও এক লাখ ৭০ হাজার ৬৫৬ জন।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শুক্রবার (৩ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২ লাখ ৩৯ হাজার ৩২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২ হাজার ২২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৯ লাখ ৯২ হাজার ১২১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৩৬ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের।

অন্যদিকে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১১০ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন চার হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ২৭ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

আরও পড়ুন: ইরানে আবারও মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলা

কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। পেরুতে আক্রান্ত হয়েছেন ২৮১ জন এবং মারা গেছেন ৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১০৭ জন এবং মারা গেছেন ৭ জন। কোস্টারিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ১৬ জন। মলদোভা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ১৪ জন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/আরবিএস  

করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর