রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:২১ এএম

রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। 

অস্ত্র সহায়তার বদলে যুদ্ধ থামাতে বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতেও অনুরোধ জানান তিনি। খবর: এপি।

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে শলৎজ বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক।’

অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোনও নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও যুক্ত হয়নি তারা।

আরও পড়ুন: কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

ভারতের নয়াদিল্লীতে আয়োজিত এ বছরের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার চালানো অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। 

এদিকে, রাশিয়া দাবি করেছে, এই সম্মেলনকে একটি প্রহসনে পরিণত করেছে পশ্চিমা বিশ্ব। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর