তুরস্কে ভূমিকম্পের ২৩ দিন পর জীবিত কুকুর উদ্ধার!

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার মারাত্মক ভূমিকম্প আঘাতের ২৩ দিন পর দেশটির হাতায় প্রদেশের আনতাকিয়া জেলার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এবার একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় গণমাধ্যম আজ বৃহস্পতিবার (০২ মার্চ) এ তথ্য জানিয়েছে। মধ্য তুরস্কে স্থানীয় পৌরসভার কর্মীরা বুধবার উদ্ধার করা আলেক্স নামের কুকুরটিকে উদ্ধার করে এবং আন্তাক্যা শহরের প্রাণি সুরক্ষা সংস্থা হায়তাপের কাছে পৌঁছে দেয়। 

বার্তা সংস্থা ডিএইচএ’র একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে গিয়ে আটকে পড়া কুকুরটিকে ডাকছেন। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের একটি ছোট গর্তের মধ্যে কুকুরটি বসে ছিল। এরপরই তারা কুকুরটিকে উদ্ধার করে। পরে কুকুরটিকে পানি পান করতে দেয়া হয়। এ ঘটনাকে ‘অলৌকিক’ অভিহিত করে এক উদ্ধারকারী বলেন, জীবিত প্রাণী প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে মানুষ হোক বা অন্যকোনো প্রাণী হোক। 

এর আগে ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়। ভূমিকম্পের তিন সপ্তাহ পর গত সোমবার দেশটির আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের। 


একাত্তর/এআর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর