ইরানে মেয়েদের আরও ৩০ স্কুলে বিষাক্ত গ্যাস হামলা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০১:৪৯ পিএম

ইরানের ১০টি প্রদেশের ৩০টির বেশি মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ মার্চ) নতুন এ হামলায় অসংখ্য শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর: রয়টার্স। 

এদিকে, স্কুলে বিষাক্ত গ্যাস হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। রাজধানী তেহরানসহ অন্য শহরগুলোতেও এ বিক্ষোভ শুরু হয়।

উল্লেখ্য, গত তিন মাসে ইরানজুড়ে স্কুলছাত্রীদের মধ্যে শ্বাসকষ্টের শত শত ঘটনার খবর এসেছে। একজন সরকারি কর্মকর্তা বলেন, মেয়েদের স্কুলগুলো জোর করে বন্ধ করার চেষ্টা হতে পারে এটি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, মেয়েদের ওপর ‘হালকা বিষ’ প্রয়োগ করা হয়েছে। কিছু কিছু রাজনীতিক বলছেন, মেয়েদের শিক্ষার বিরোধিতাকারী কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলো এ ঘটনা ঘটাতে পারে।

ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির মুখপাত্র জাহরা শেখ গত বুধবার বলেছিলেন, গত বছরের নভেম্বরে থেকে রহস্যময় এ বিষক্রিয়ার ঘটনা শুরু হলে এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীকে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০০ জনই তেহরানের দক্ষিণে কোম শহরের।

আরও পড়ুন: নিউইয়র্কে আগুনে পুড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু

এসব ঘটনায় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্কুলছাত্রীদের ওপর এমন হামলার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে এবং জার্মানি ও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরান এ ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনার কারণ অনুসন্ধান চলছে।


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর