ইসরায়েলি হামলায় আলেপ্পো বিমানবন্দর অচল: সিরিয়া

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:০৪ পিএম

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর অচল হয়ে পড়েছে। 

মঙ্গলবার (৭ মার্চ) সকালে এই হামলা চালানো হয়। খবর: আলজাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে দাবি করা হয়েছে, বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

সামরিক সূত্রকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়, ইসরায়েল ভূমধ্যসাগরের দিক থেকে লাটাকিয়ার পশ্চিমাঞ্চল থেকে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে এ হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরের ক্ষতি হয়েছে এবং কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সিরীয় যুদ্ধের সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আলেপ্পো। সর্বশেষ তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটি। আলেপ্পো বিমানবন্দরে একাধিক দেশ ত্রাণবাহী উড়োজাহাজ পাঠিয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি আক্রমণের পর নির্ধারিত সব ফ্লাইট, এমনকি ত্রাণবাহী উড়োজাহাজগুলোকেও দামেস্ক ও লাটাকিয়ায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

এদিকে, আলেপ্পো বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রায় এক দশক থেকে সিরিয়ায় ইরানি অবস্থান লক্ষ্য করে কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এমন আক্রমণের কথা সচরাচর স্বীকার করে না দেশটি।


একাত্তর/জো

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর