সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত পাঁচ, গভর্নরসহ আহত ১১

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৫:৫৬ পিএম

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত ও একজন আঞ্চলিক গভর্নরসহ ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) একজন পুলিশ কমান্ডার এএফপিকে একথা জানান।

পুলিশ কমান্ডার হুসেন আদান জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড় হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়।

আদান বলেন, বিস্ফোরণে ভবনের  বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয় ও এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন।

তিনি আরো বলেন, গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: তিন দিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।


একাত্তর/আরএ

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে ইরান এখন এক ভয়ংকর ‘ছায়া যুদ্ধ’ বা হাইব্রিড ওয়ারফেয়ার শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরান এখন সাধারণ কাঠের তৈরি মাছ ধরার নৌকার...
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতে অতর্কিত বন্দুক হামলার ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
ভারতীয় নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন মুক্ত করার ঘটনায় আত্মসমর্পণ করা সোমালিয়ার ৩৫ জলদস্যুকে মুম্বাইয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই জলদস্যুদের নৌবাহিনীর একটি...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর