লন্ডনের পর সান-ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাস খালিস্তানি হামলা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৮:১৯ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ প্রদর্শনের একদিন পরেই খলিস্তানি সমর্থকরা এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংহের মুক্তির দাবিতে এ হামলা চালানো হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ মার্চ) সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে খলিস্তানের হলুদ পতাকা ও দেয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিতি দেখতে পাওয়া গিয়েছে। 

এদিকে অমৃতপালের মুক্তির দাবি তুললেও তাকে এখনও আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ‘ওয়ারিশ পঞ্জাব দে’ বা 'পাঞ্জাবের উত্তরাধিকারী' আন্দোললনের এ নেতা।

image

অমৃতপাল সিংহ 

সান ফ্রান্সিসকোয় দূতাবাসে হামলার একাধিক ভিডিও সোমবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে ভিডিওতে দেখা গেছে, খলিস্তানিদের হলুদ পতাকা আটকানো লাঠির অংশ দিয়ে দূতাবাসের মূল দরজার কাচ ভাঙছেন অনেকে। দূতাবাসের ভিতরেও ঢুকে পড়েন তারা। এরপর ভেতরেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

সংবাদমাধ্যমগুলোর দাবি, সান ফ্রান্সিসকোর আগে রোববার লন্ডনের ভারতীয় দূতাবাসে প্রায় একই ধরনের হামলা চালিয়েছেন খলিস্তানপন্থীরা। লন্ডনের দূতাবাসে ভারতের জাতীয় পতাকাও নামিয়ে ফেলা হয়। সমাজমাধ্যমে সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। 

এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, লন্ডনে "ব্রিটিশ নিরাপত্তার সম্পূর্ণ অনুপস্থিত" থাকা ও লন্ডনের ভারতীয় দূতাবাসে হামলার বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

উল্লেখ্য, 'খালিস্তান' দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবিত একটি স্বতন্ত্র ও সার্বভৌম দেশ। প্রস্তাবিত রাষ্ট্রকে ভূখণ্ডগতভাবে ভারতীয় পাঞ্জাব রাজ্য থেকে শুরু করে বৃহত্তর পাঞ্জাব অঞ্চল পর্যন্ত অথবা প্রতিবেশী ভারতীয় রাজ্যসমূহকেও অন্তর্ভুক্ত করে সংজ্ঞায়িত করা হয়। পাঞ্জাব অঞ্চল শিখদের ঐতিহ্যগত মাতৃভূমি। ইংরেজ দ্বারা অধিকৃত হবার আগে পাঞ্জাব শিখদের দ্বারা ৮২ বছর শাসিত হয়; ১৭৬৭ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত সমগ্র পাঞ্জাব শিখ মিসল (সার্বভৌম শিখ রাষ্ট্র) সমূহের অধীন ছিল, তারপর মহারাজা রণজিৎ সিং শিখ মৈত্রী সঙ্ঘকে শিখ সাম্রাজ্যের মাঝে একীভূত করেন। 

সেখানে শিখদের পাশাপাশি অনেক হিন্দু ও মুসলিমও বসবাস করত। ১৯৪৭ সালের আগে শিখরা ব্রিটিশ অখণ্ড পাঞ্জাব রাজ্যের শুধুমাত্র লুধিয়ানা জেলায় সংখ্যাগরিষ্ঠ ছিল। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ যখন মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানায়, তখন কিছু শিখ নেতা উদ্বিগ্ন হয়ে পড়েন যে হিন্দু ও মুসলিমের ভিত্তিতে ভারত বিভাজিত করলে শিখ সম্প্রদায়ের কোনো স্বাধীন মাতৃভূমি থাকবে না। তারা তখন বৃহত্তর পাঞ্জাব অঞ্চলে বিস্তৃত খালিস্তান নামক একটি ধর্মরাষ্ট্র সৃষ্টির ধারণা পেশ করেন। তখন থেকে এই আন্দোলনের সূত্রপাত। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর