'জলবায়ু পরিবর্তনের টাইম-বোমা বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে'

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

বিশ্ববাসীকে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন "জলবায়ু পরিবর্তনের টাইম-বোমা ক্রমশ বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে।"

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আইপিসিসি'র সর্বশেষ প্রতিবেদন প্রকাশের মাঝে সোমবার একটি ভিডিও বার্তা এসব কথা বলেন গুতেরেস। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

জাতিসংঘ প্রধান বলেন, গত অর্ধ-শতাব্দীর তাপমাত্রা বৃদ্ধির হার বিগত দুই হাজার বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি তিনি আরও বলেন, কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব বর্তমানে কমপক্ষে ২০ লক্ষ বছরের মধ্যে সর্বোচ্চ।

গুতেরেসের ভাষ্যমতে, আইপিসিসি'র প্রতিবেদন প্রমাণ করে যে তাপমাত্রার বৃদ্ধি "১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য।" তবে তিনি এই বলেও সতর্ক করে দেন যে "এর জন্য জলবায়ু বিষয়ক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে।"

তিনি আরও বলেন, এই প্রতিবেদনটি হচ্ছে প্রত্যেকটি দেশ ও প্রত্যেকটি ক্ষেত্রের মাধ্যমে প্রতিটি সময়সীমা বিবেচনায় নিয়ে জলবায়ু সংক্রান্ত প্রচেষ্টাকে ব্যাপকভাবে ত্বরান্বিত করার একটি সুস্পষ্ট এবং সরব আহ্বান।

image

আরও পড়ুন: গ্রিসে মে মাসে সাধারণ নির্বাচন

ওই প্রতিবেদনে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে প্রকাশিত তিন বিশেষজ্ঞের মূল্যায়নের ফলাফলের সংক্ষিপ্তসার করা হয়েছে, যাতে জলবায়ু পরিবর্তনের ভৌত বিজ্ঞান, প্রভাব এবং প্রশমনের দিকে নজর দেয়া হয়েছে। 

জাতিসংঘ জানায়, প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

বলা হচ্ছে, প্রতিবেদনটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের "স্টকটেক" এর জন্য একটি নির্দেশিকা হিসাবে কাজ করবে। যাতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে নানা পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে। 

এদিকে টানা ৪৬ বছর পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে ‘ওয়াটার কনফারেন্স ২০২৩’। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে শুরু হয় এই আয়োজন। সমাপনী অনুষ্ঠান হবে ২৪ মার্চ। 

জানা গেছে, বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিচ্ছে এই সম্মেলনে। পাশাপাশি সম্মেলনের একাধিক আয়োজনে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।


একাত্তর/আরবিএস   

রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া-ইউক্রেন। যুক্তরাষ্ট্রের...
ইউক্রেন সংঘাত অবসানে মার্কিন প্রশাসনের নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যেই কিয়েভ ও মস্কোর মধ্যে হামলার তীব্রতা এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। রাতে একদিকে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ২১টি...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া ও রাজধানী মাদ্রিদের সংযোগকারী হাই-স্পিড রেললাইনে এক মর্মান্তিক ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনকে অপর একটি উচ্চগতির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটা এমনিতেই ছিল চরম থ্রিলারে ঠাসা! শাদাব খানের অনবদ্য ব্যাটিং হিরোগিরিতে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান,...
রীতিমতো অবিশ্বাস্য ঘটনা! মরুর দেশ হিসাবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের শারজার শিষ ও ওয়াদি আল হেলোসহ বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) সতর্কতা জারি করেছে দেশটির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর