ভারতে বাড়ছে সংক্রমণ, উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৬:৪২ পিএম

ভারতে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে সংক্রমণের পুরনো চিত্র যাতে আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার (২২ মার্চ) এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্যসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

ভারতে করোনা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি, এ বৈঠকে সংক্রমণের সম্ভাব্য স্ফীতির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বুধবার ভারতে এক হাজার একশ' ৩৪টি নতুন সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। পাঁচ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। ছত্তীসগঢ়, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত এবং কেরলে এক জন করে মারা গেছে। অন্যদিকে এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাত হাজার ২৬। 

এমন পরিস্থিতিতে চীনে করোনাভাইরাসের নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর সক্রিয়তা বাড়ার ঘটনাতেও শঙ্কা প্রকশ করেছে ভারত সরকার। 

সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মাস্ক পরাসহ বিভিন্ন করোনাবিধি চালু করা, পরীক্ষা বাড়ানো এবং জিনোম সিকোয়েন্সিংয়ের বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।

এদিকে বৈঠকের আগে স্বাস্থ্যসচিব রাজেশ বলেন, ইতিমধ্যেই রাজ্যগুলোকে চিঠি দিয়ে করোনা পরিস্থিতি সম্পর্কে আমরা সতর্ক করেছি।

দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, হিমাচল প্রদেশ, গোয়া, কেরল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে বেড়েছে সংক্রমণ। গেলো কয়েক দিনে এই রাজ্যগুলোর নানা প্রান্তে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। এসব রাজ্যে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর