অবৈধ আশ্রয়প্রার্থী ঠেকাতে যুক্তরাষ্ট্র ও কানাডার চুক্তি

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

অবৈধ সীমান্ত ক্রসিংয়ে আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যান করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এই চুক্তির ফলে সীমান্তের উভয় পাশের কর্মকর্তারা এই ধরনের আশ্রয়প্রার্থীদের যেকোনো দিকে ফিরিয়ে দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অটোয়া সফরের সময় বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চুক্তিটি ঘোষণা করবেন।

এই পদক্ষেপটি নিউইয়র্ক রাজ্য এবং কুইবেক প্রদেশের মধ্যে অবৈধ ক্রসিং রক্সহাম রোডে অভিবাসীদের আগমন সীমিত করার প্রচেষ্টার অংশ। চুক্তির একটি অংশ হিসাবে, কানাডা দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১৫ হাজার অভিবাসীদের জন্য একটি নতুন শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে। 

ট্রুডোর সাথে অর্থনৈতিক, বাণিজ্য এবং অভিবাসন সমস্যা সম্পর্কে কথা বলার জন্য ২৪ ঘণ্টার সফরে কানাডার অটোয়াতে রয়েছেন বাইডেন। শুক্রবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার আগে অভিবাসন চুক্তি ঘোষণা করার কথা রয়েছে।

চুক্তিটি দুই পক্ষের ২০০৪ সালের সেইফ থার্ড কান্ট্রি চুক্তির একটি সংশোধনী, যার জন্য অভিবাসীদের তাদের প্রথম "নিরাপদ" দেশে আশ্রয়ের দাবি করতে হবে, তা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডাই হোক না কেন।

নতুন ব্যবস্থা নিরাপদ থার্ড কান্ট্রি চুক্তির একটি ফাঁকফোকর বন্ধ করবে, যা কানাডাকে অনানুষ্ঠানিক ক্রসিং পয়েন্টে সীমান্ত অতিক্রমকারীদের বিমুখ করতে বাধা দেয়। 

এই ফাঁকফোকর অভিবাসীদের রক্সহাম রোডের মতো জায়গা থেকে কানাডায় প্রবেশ করতে পরিচালিত করছিল।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ গত মাসে জানায়, তারা অভিবাসীদের কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ভ্রমণের জন্য বিনামূল্যে বাসের টিকিট দিচ্ছে।

নতুন মার্কিন-কানাডা সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা কয়েক মাস ধরে স্থবির ছিল। মার্কিন কর্মকর্তারা চুক্তিটি নিয়ে পুনরায় কাজ করতে চাননি বলে জানা গেছে, কারণ দেশটি মার্কিন-মেক্সিকো সীমান্তে নিজস্ব অভিবাসী সংকটে জর্জরিত ছিল।

আরও পড়ুন: কৈশোরের বিচ্ছেদ নিয়ে নিউজিল্যান্ডে ৪০ মিলিয়ন ডলারের কর্মসূচি

বাইডেন প্রশাসন মেক্সিকোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব করেছে। এর ফলে মে মাসে কোভিড সীমান্ত নিয়ন্ত্রণ উঠে গেলে অভিবাসীদের আশ্রয় দাবি করা কঠিন হয়ে উঠবে। প্রস্তাবটি মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে।

নতুন মার্কিন-কানাডা চুক্তি দ্রুত কার্যকর হতে পারে কারণ এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। ট্রুডো যুক্তি দিয়েছেন যে, রক্সহাম রোডে অনিয়মিত সীমান্ত ক্রসিং বন্ধ করার একমাত্র উপায় হল সেইফ থার্ড কান্ট্রি চুক্তির পুনর্বিবেচনা করা।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর