প্রথমবার বছরে ১০ লাখ বেড়েছে কানাডার জনসংখ্যা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম

কানাডায় প্রথমবারের মতো জনসংখ্যা এক বছরে ১০ লাখ বেড়েছে। 

এই পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির ঘটনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটির ইতিহাসে এর আগে ঘটেনি। খবর: বিবিসি।

কানাডার সরকারি সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১৩৮ থেকে ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে।

১৯৫৭ সালের পর কানাডায় সর্বোচ্চ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে কানাডায় অভিবাসী বেশি যাচ্ছে। এ কারণে দেশটিতে জনসংখ্যা বাড়ছে। দেশটিতে অভিবাসনের কারণে ৯৬ শতাংশ জনসংখ্যা বেড়েছে।

আরও পড়ুন: পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা উত্তর কোরিয়ার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিবাসীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। গত বছর দেশটির সরকার ২০২৫ সালের মধ্যে ৫০ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর