মোরগের মদের নেশায় অতিষ্ঠ মালিক!

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৮:৪৫ পিএম

রীতিমতো অবিশ্বাস্য! ভারতের মহারাষ্ট্রে একটি মোরগ মদ্যপানে আসক্ত হয়ে পড়েছে। বিশ্বাস না হলেও এমনই ঘটনা। মোরগটি এতোটাই মদ্যপানে আসক্ত যে, প্রতিদিন তাকে নির্দিষ্ট ডোজের মদ দেয়া না হলে, সারাদিন মুখে অন্য কিছু তুলবে না। অর্থাৎ, মদ মোরগটির চাই-ই চাই।

ঘটনাটি মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামে। সেখানের এক খামারি ভাউ কাতোর। যিনি কখনও মদ ছুঁয়েও দেখেননি। অথচ এখন প্রতিদিন মোরগটির জন্য তাকে মদ কিনে আনতে হয়। যা তার জীবনের জন্য অদ্ভূত এক দ্বিধার জন্ম দিয়েছে।

জানা গেছে, ভাউ কাতোরের একটি মোরগ বেশ কিছু দিন ধরে কোন খাবার খেতে চাইছিল না। তারপরে এই নিয়ে এক বন্ধুর সঙ্গে পরামর্শ করেন করেন। সেই বন্ধু কাতোরকে পরামর্শ দেন মোরগটিকে দেশি মদ খাওয়াতে। যেমন কথা তেমনি কাজ।

বাজার থেকে দেশি মদ কিনে আনলেন কাতোর। সেখান থেকে তিনি মোরগকে সামান্য পরিমাণে মদ খেতে দেন। এরপরই ঘটে আশ্চর্য ঘটনা। যে মোরগ এতদিন কিচ্ছু খেতে চাইছিল না, সেই দেশি মদ মিশিয়ে খাবার দিতেই নিমেষের মধ্যে খাবার শেষ করে দেয়।

বিষয়টি দেখে অবাক হন খামার মালিক কাতোর। এরপর থেকে তিনি নিয়ম করে খাবারের সঙ্গে দেশি মদ মিশিয়ে দিতে থাকেন। তিনি বলেন, বন্ধুর সেই পরামর্শ যেন জাদুর মতো কাজ শুরু করেছিলো। আমি তাকে মহুয়া জাতীয় মদ মিশিয়ে খাবার দিয়ছিলাম।

তিনি আরও বলেন, পুরো খাবার নিমিষেই খেয়ে নিলো মোরগটি। কিন্তু সেই কৌশলটি যে পরে মোরগের অভ্যাসে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারিনি। মোরগটি ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়ে। এতোটাই তার আসক্তি যে, মদ না মেশালে সে কিছুই খেতো না।

আরও পড়ুন: স্বাধীনতা অর্জনের ৫২ বছর উদযাপন করছে জাতি

এখন ওই মোরগকে নিয়ম করে মদ দিতে হয়। যেদিন মদ দেওয়া হবে না,সেদিন দানাপানিও ছুঁয়ে দেখবে না মোরগটি। তিনি জানান, তাই বাধ্য হয়েই দেশি মদ খাওয়াতে হয় মোরগটিকে। দেশি মদ না পেলে দিতে হয় বিদেশি মদ। এ জন্য প্রতি মাসে তাঁর খরচ হচ্ছে দু’হাজার টাকা।

ওই মোরগের এমন নেশা ছাড়াতে এবার দুশ্চিন্তায় পড়েছেন ভাউ কাতোর। এই জন্য তিনি যোগাযোগ করেন এক পশু চিকিৎসকের সঙ্গেও। চিকিৎসক পরামর্শ দিয়েছেন,মোরগকে ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে। যার গন্ধ অনেকটাই মদের মতোই।

 

একাত্তর/আরবিএস

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর