আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করলো রাশিয়া

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

কয়েক হাজার সৈন্য নিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইয়ারস’-এর মহড়া শুরু করেছে রাশিয়া। এটিকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। 

বুধবার (২৯ মার্চ) টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোট তিন হাজারেরও বেশি সামরিক কর্মী ও ৩০০ সামরিক সরঞ্জাম এই মহড়ায় অংশ নিচ্ছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়ারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়ার ‘অজেয় অস্ত্র’ এবং পারমাণবিক অস্ত্রাগারের স্থল-ভিত্তিক উপাদানের মূল ভিত্তি তৈরি লক্ষ্যে কাজ করছেন, যা টপোল মিসাইল সিস্টেমকে প্রতিস্থাপিত করেছে। 

মহড়ার সময় ইয়ার মোবাইল সিস্টেম তিনটি রাশিয়ান অঞ্চলে অনুশীলন করবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অঞ্চলগুলোকে চিহ্নিত করেনি।

ইয়ারস মোবাইল আইসিবিএম-এর কয়েকটি নিশ্চিত কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে, যেটির পরিচালন পরিসীমা ১২ হাজার কিলোমিটার এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, সিস্টেমগুলো একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং ট্রাক ক্যারিয়ারে মাউন্ট করা যেতে পারে বা সাইলোতে স্থাপন করা যেতে পারে।

আরও পড়ুন: ভারতে ১৮ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার আগ্রাসন শুরু করার পর থেকে, রাশিয়া নিজে থেকে বা চীন বা দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশের সাথে অসংখ্য সামরিক মহড়া চালিয়েছে।

তারা রাশিয়া ও ইউক্রেন উভয়ের সীমান্তবর্তী বেলারুশের সাথে সামরিক প্রশিক্ষণও বাড়িয়েছে ও গত এক বছর ধরে একাধিক মহড়া পরিচালনা করছে।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর