আন্না ও লুসি ডি’সিনকুয়ে যমজ বোন। দেখতেও একই রকম। অস্ট্রেলিয়ার এই জমজ বেন বার্নের নামের এক পুরুষের সঙ্গে বাগদান করে হৈ চৈ ফেলে দিয়েছেন। বাগদানের পুরো অনুষ্ঠানটি হয়েছে জীবন-যাপন বিষয়ক আমেরিকান টিভি চ্যানেল টিএলসিতে। সেই অনুষ্ঠানের ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩৫ বছরের আন্না ও লুসি ১০ বছর ধরে ৩৭ বছরের বেনের সঙ্গে প্রেম করছেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন বিয়ে করার। কিন্তু বাদ সেধেছে অস্ট্রেলিয়ার আইন। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ি কোনও তিনজন একসঙ্গে বিয়ে করতে পারেন না। এই ঝামেলা এড়াতে তারা এমন একটি দেশে যেতে চান যেখানে তিনজনের বিয়ে আইন বৈধ।
.jpg)
এই তালিকায় রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তাঁরা অস্ট্রেলিয়ায় বিয়ে না করতে পারলেও বাগদান করতে পারতেন, তাই সেটাই সেরে রাখলেন।
আন্না ও লুসি জানান, ছোটবেলা থেকে তাদের পছন্দ একই রকম। তাই যখন এক ব্যক্তিকে তাদের পছন্দ হলো, তখন বিষয়টিকে আজব মনে হয়নি। তাঁরা একই বাড়িতে একই ঘরে থাকেন। একই বিছানায় রাত কাটান।
আর বেনের সোজা কথা, তাদের প্রেম, বাগদান এইসব নিয়ে সমাজ বা বন্ধুরা কি বললো, তা থোড়াই কেয়ার করেন তিনি। তার কথা, এখন সময় জীবনের ভালো দিকে নজর দেয়া।
দুই বোন একই সঙ্গে মা হবার ইচ্ছাও জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন একই সঙ্গে অন্তঃসত্ত্বা হতে চান তারা। এর জন্য তাঁরা সব রকমের চেষ্টা করছেন।
বেন দুই বোনকেই একই সঙ্গে প্রোপজ করেন। তিনি একই বাক্সে দুটি আংটি নিয়ে দুই বোনকে একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে দুই বোন রাজিও হয়ে যান।
দুই বোনের সঙ্গে বাগদান শেষ করে বেন বলেন, “এই দুজনেই আমার দুনিয়া, আমার পুরো জীবন আমি এঁদের সঙ্গে কাটাতে চাই”।
