আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প, চলছে আদালতে নেয়ার প্রস্তুতি

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। 

আগামী মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ট্রাম্প মামলার শুনানির জন্য ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন। এদিন তিনি আত্মসমর্পণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এসময় তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামের এক নারীর সাথে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন। তবে ট্রাম্প তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন।

বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি। তবে তার একজন আইনজীবী শুক্রবার বলেছেন, তিনি নিজেও এগুলো এখনো দেখেননি।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের আদালতে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে সিক্রেট সার্ভিসের কয়েক ডজন বা সম্ভবত একশরও বেশি সদস্য জড়িত থাকবেন। তবে তাকে হাতকড়া পড়ানো হবে না। কারণ এটা সাধারণত তাদেরকেই পড়ানো হয় যাদের ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ট্রাম্পের আদালতে আত্মসমর্পণকে ঘিরে নিরাপত্তার পুরো বিষয়টি দেখভাল করছে এফবিআই, এনআইপিডি, সিক্রেট সার্ভিস ও নিউইয়র্ক সিটি কোর্ট কর্মকর্তারা।

সিবিসি টেলিভিশনকে একটি সূত্র জানিয়েছে, এসব সংস্থা এখন ট্রাম্প, বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের ওপর হামলাসহ সম্ভাব্য নানা কিছু বিশ্লেষণ করছে।

ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস ইতোমধ্যেই ‘অনেকগুলো হুমকি’ পেয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে আট অভিবাসীর মরদেহ উদ্ধার

অনেকে মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট যখন আদালতে আসবেন তখন পুরো এলাকা লকডাউন করে দেয়া হতে পারে।

এর আগে ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পকে শুক্রবারে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু নিরাপত্তার জন্য আরও সময় দরকার জানিয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর