যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:০৯ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। 

নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। খবর: এনবিসি নিউজ।

রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির।

শনিবার (১ এপ্রিল) টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে একাধিক টর্নেডো আঘাত হানে। আমরা শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করব। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আমাদের সময় লাগবে।

টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রাজ্যটির ক্রস এবং পোলাস্কি কাউন্টিতেই ওই পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

এর বাইরে ইলিনয়ের বোর্নি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে চারজন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন, মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছেন এক, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে এক এবং টেনেসির টিপটন কাউন্টিতে নিহত হয়েছে আরও একজন।

আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছেন। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

আরও পড়ুন: নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা পুতিনের

কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডার্স। আবহাওয়াবিদরা বলেছেন, একটি টর্নেডো নর্থ লিটল রকের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দালান ধসে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর