এবার ইংরেজি ভাষা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি!

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:০৪ পিএম

ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তার ওয়েবসাইট চ্যাটজিপিটির পর এবার ইংরেজি ভাষার ওপর চড়াও হতে যাচ্ছে ইতালি। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার নিষিদ্ধ করতে দেশটির সংসদে একটি বিল তোলা হয়েছে, যা পাস হওয়া সময়ের ব্যাপার মাত্র।

আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে।

বিলটিতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশি কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে এক লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে। এই বিলে মূলত ইংরেজি ভাষাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। 

ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। এতে সমর্থন জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিলটিতে সব বিদেশি ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ‘ইংরেজিপ্রীতি’-কে। 

বিলের খসড়ায় বলা হয়েছে ইংরেজি প্রীতি ইতালিয়ান ভাষাকে ক্রমেই খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে। এছাড়া বিলটিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকার কারণে বিষয়টি আরও খারাপ হচ্ছে। 

image


বিলটি পাস হবার আগে ইতালির জাতীয় সংসদের নিম্নকক্ষে এটি নিয়ে বিতর্ক হবে। এছাড়া বিলটি কার্যকরে জনপ্রশাসনে এমন একটি অফিস থাকতে হবে যেটির লিখিত, মৌখিক জ্ঞান এবং ইতালিয়ান ভাষাতে পাণ্ডিত্য থাকতে হবে।

সংসদে উত্থাপিত বিলটিতে আনুষ্ঠানিক কাগজপত্র ও দলিলেও ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে। যার মধ্যে কোম্পানির নামের সংক্ষিপ্ত শব্দ এবং পদবীর ক্ষেত্রেও ইংরেজি শব্দ ব্যবহার না করার বিষয়টি রয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় দুই উপদেষ্টা নিহত, প্রতিশোধের অঙ্গীকার ইরানের

অপরদিকে ইতালিতে যেসব বিদেশি সংস্থা রয়েছে তাদের অভ্যন্তরীণ সব নথি এবং চাকরির চুক্তিনামার কপি অবশ্যই ইতালিয়ান ভাষায় থাকতে হবে বলে হয়েছে এতে। 

বিলের খসড়ায় হয়েছে, যেসব প্রতিষ্ঠান নন-ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে।


একাত্তর/এসি

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর