শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পানামা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৩০ পিএম

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বোকা চিকা শহর থেকে প্রায় ৪৪ মাইল (৭১ কিলোমিটার) দক্ষিণে। তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।

পানামার নাগরিক সুরক্ষা সংস্থা সিনাপ্রোক জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। এটি উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে আঘাত হানে এবং মধ্য আমেরিকার এ দেশের বেশির ভাগ অঞ্চলে তা অনুভূত হয়। 

আরও পড়ুন: বঙ্গবাজারে এখনো পানি ছেটানো হচ্ছে

এ ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির বেশির ভাগ অঞ্চল কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসেন।

পানামার বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। 


একাত্তর/আরবিএস 

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর