আবারও ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২:৪০ পিএম

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালিয়েছে। 

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ‘হাইল-২’ নামের এই ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালানো হয়। খবর: রয়টার্স।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এ কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।

তারা আরও জানায়, ডুবো পরমাণু হামলা ড্রোন ‘হাইল-২’ ৭১ ঘণ্টা ৬ মিনিট ধরে পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে স্বয়ংক্রিয় সিস্টেমে একটি সিমুলেটেড লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

এর আগে, গত মাসেই ‘হাইল-১’ নামে আরেকটি ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালিয়েছিলো উত্তর কোরিয়া। গত ২১ মার্চ ওই ড্রোনটিকে দক্ষিণ হামগিয়ং প্রদেশের পানিতে রাখা হয়। বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নীচ দিয়ে চলে ২৩ মার্চ পূর্ব উপকূলে বিস্ফোরিত হয় সেটি।

আরও পড়ুন: তাইওয়ানকে ঘিরে আবারও চীনের সামরিক মহড়া

সেসময় ড্রোনটির পারমাণবিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত না জানালেও কেসিএনএ জানায়, পারমাণবিক ‘ডুবো ড্রোন’টি যেকোনো উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য একটি সারফেস জাহাজ দিয়ে টেনেও নিয়ে যাওয়া যায়। শত্রু নৌযান এবং বন্দরগুলোকে উড়িয়ে দিতে ‘ডুবো ড্রোন’টি সক্ষম বলেও জানায় তারা। 


একাত্তর/জো

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর