জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিতদের অর্ধেকই সন্তান চান না

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ পিএম

জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চান না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। 

সিনহুয়ার খবরে বলা হয়েছে, সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরেন।

রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯ দশমিক ৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নন। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।

চলতি বছরের জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।

লিঙ্গ ভিত্তিতে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন খালেদার উপদেষ্টা

এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

জাপান সরকারের ধারণার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর