ঐতিহাসিক বৈঠকের পর তেহরানে সৌদি প্রতিনিধি দল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম

চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের দুই দিন পর একটি সৌদি প্রতিনিধিদল শনিবার তেহরানে পৌঁছেছে।

রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি কূটনৈতিক প্রতিনিধিদল সাত বছরের অনুপস্থিতির পর তাদের মিশন পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করতে ইরানে পৌঁছেছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মন্ত্রণালয় সফরটিকে ২০১৬ সালে বিচ্ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধার করতে চীনের মধ্যস্থতায় দুই আঞ্চলিক শক্তির মধ্যে ১০ মার্চ গৃহীত ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের অংশ বলে অভিহিত করেছে।

মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী এখন একসঙ্গে কাজ করায় অঙ্গীকারাবদ্ধ। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘বেইজিং চুক্তির বাস্তবায়নে দুই পক্ষ  পারস্পরিক আস্থা ও সহযোগিতার  ক্ষেত্রগুলিকে প্রসারিত করে এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি তৈরিতে সহায়তার পথ অনুসরণের গুরুত্বের ওপর জোর দিবে।’ এসপিএ জানিয়েছে, শনিবার একটি সৌদি কারিগরি প্রতিনিধিদল  তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের প্রোটোকল প্রধান মেহেদি হনারদস্তের সাথে দেখা করেছে। 

আরও পড়ুন: বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের কোটি টাকা দেবে এফবিসিসিআই

গত মাসের চুক্তিতে সুন্নি মুসলিম প্রধান সৌদি আরব, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে সম্পর্ক পুননির্মাণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চুক্তির অধীনে, উভয়  দেশ দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় খুলবে এবং ২০ বছরেরও বেশি আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে। কায়রো সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ রাভা সাইফ আল্লাম একে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে ‘একটি অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। এদিকে চীনের ভূমিকা থাকা সত্ত্বেও, ওয়াশিংটন সতর্কতার সাথে সৌদি আরব ও মার্কিনবিমুখ ইরানের মধ্যেকার এই পুণর্মিলনকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে রিয়াদে বিশিষ্ট এক শিয়া ধর্মগুরুর মৃত্যুদন্ড কার্যকর করার পর, ইসলামী প্রজাতন্ত্রের বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর দুই দেশ সম্পর্ক ছিন্ন করে। অতঃপর সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি-ইরান সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তির পর থেকে বিরোধ সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা বহুগুণ বেড়েছে।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর