উস্কানিমূলক মন্তব্যের জন্য মিঠুন চক্রবর্তীকে পুলিশের জেরা

আপডেট : ১৭ জুন ২০২১, ০৯:৫১ এএম

প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে এবার পুলিশী জেরার মুখোমুখি হতে হলো। পশ্চিববঙ্গের নির্বাচনি প্রচারে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে জেরা করেছে পুলিশ। গেল এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের বিভিন্ন প্রচার অভিযানে ৭১ বছরের এই অভিনেতা বেশ গরম গরম বুলি ও সংলাপ ছুঁড়েছিলেন। পুলিশের অভিযোগ এসব উস্কানিমূলক বক্তব্য ভোটের সময় সহিংসতার জন্য দায়ী। এ সংক্রান্ত এক মামলায় ভার্চুয়ালি মিঠুনকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিপবঙ্গের পুলিশ।

‘ফাটা কেস্ট’ হিসাবে পরিচিত মিঠুন মামলা বাতিলের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্ট যান। পরে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেয় এবং মিঠুনকে ভার্চুয়ালি জেরা করতে বলে।

পুলিশের জেরায় মিঠুন বলেন, বিভিন্ন নির্বাচনি সভায় তিনি তার অভিনীত বিভিন্ন সিনেমার জনপ্রিয় সংলাপগুলো উচ্চারণ করেছেন এবং এসবের পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল না। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ভোটের প্রচারে একাধিক জায়গায় গিয়ে উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। এমনকী ফেসবুক পোস্টও করেছিলেন তিনি।

বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক জনসভায় মিঠুন নিজেকে জাত গোখরার সঙ্গে তুলনা করেছেন। ফিল্মি স্টাইলে ভোটের মাঠ গরম করার চেষ্টা করেছেন। তখনই তাঁর এমন মন্তব্যের জন্য অভিযোগ দায়ের কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এরি জেরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মানিকতলা থানা তাঁকে জেরা করে।

একাত্তর/ এআর

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর