'নাশকতা চালাতে রাশিয়ার তরুণদের ব্যবহার করছে ইউক্রেন'

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৮:৫৮ পিএম

ইউক্রেন যুদ্ধে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা সশস্ত্র হামলা চালানোর জন্য তরুণ রাশিয়ানদের ইউক্রেনীয় বাহিনীতে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ। 

মঙ্গলবার (১১ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির এক সভায় এ নিয়ে নিন্দা জানান বোর্টনিকভ। 

তিনি বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার পরিস্থিতিতে, ইউক্রেনের বিশেষ বাহিনী এবং তাদের পশ্চিমা কিউরেটররা আমাদের নাগরিকদের একটি আক্রমনাত্মক আদর্শিক অনুপ্রেরণা এবং নিয়োগ শুরু করেছে।  

তিনি যোগ করেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে নাশকতা, সন্ত্রাসী ও চরমপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে। 

২ এপ্রিল একজন বিখ্যাত রাশিয়ান সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে নিহত হন, যখন একজন মহিলা তাকে একটি আবক্ষ মূর্তি দিয়েছিলেন যা পরে বিস্ফোরিত হয় এবং ৪০ জনেরও বেশি আহত হয়। 

image

আরও পড়ুন: সিটি নির্বাচনে ঘোমটা পরে অংশ নেবে বিএনপি: কাদের

যদিও হামলার বিষয়ে খুব কমই জানা গেছে, তবে রাশিয়া ইউক্রেনকে দোষারোপ করে বলেছে, কারাগারে বন্দী সমালোচক আলেক্সি নাভালনির সমর্থকদের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। 

এর আগে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইউক্রেনীয় শিশুদের আটকে রেখেছে মস্কো। শনিবার (৮ এপ্রিল) সেভ ইউক্রেন নামক একটি দাতব্য সংস্থা জানায়, এমন বেশ কিছু শিশুকে রাশিয়ার কবল থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, রাশিয়াকে কোণঠাসা করতেই এসব অভিযোগ তুলছে জেলেনস্কি ও তার মিত্ররা। 


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর