বিমান হামলায় নিহত ৫০, মিয়ানমার জান্তার দায় স্বীকার

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১১:৫১ এএম

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জাও মিন তুন মঙ্গলবার গভীর রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে তাদের শাসনের বিরোধিতাকারী একটি কথিত মিলিশিয়া গোষ্ঠীর অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালায়।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরিহিত অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল কিন্তু “বেসামরিক পোশাক পরা কিছু লোক থাকতে পারে”।

পাশপাশি তিনি কিছু মৃত্যুর জন্য মিলিশিয়াদের দ্বারা স্থাপন করা মাইনকে দায়ি করেন। 

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে জঙ্গিবিমানগুলো কমিউনিটি হলে বোমা বর্ষণের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটায়। হেলিকপ্টার গানশিপ থেকে ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিদের উপর গুলি চালানো হয়েছে।

ওই অঞ্চলের প্রাক্তন বিধায়ক উ নে জিন লাট ইরাবদি নিউজ ওয়েবসাইটকে বলেছেন, শিশুসহ অনেক লোক নিহত হয়েছে এবং হতাহতের সংখ্যা ৫০ জনেরও বেশি হতে পারে। 

যদিও একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা একটি প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এ বিমান হামলার ঘটনা ঘটে। 

image


জাতিসংঘ, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়ি ব্যক্তিদের জবাবদিহি করতে এবং আহতদের জরুরি চিকিৎসা ও সহায়তার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনাবসান

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে, তিনি এই হামলায় "ভীত"। এটিকে আন্তর্জাতিক আইনের প্রতি নির্লজ্জ অবহেলা বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সুচি'র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা সরকার। তারপর থেকে দেশটিতে জান্তা বিরোধী আন্দোলন তীব্র হয়েছে। ক্ষমতা দখলের পর ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬০০ বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার।


একাত্তর/আরবিএস 

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর